দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ. ই. মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। সফরকালে তিনি থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
রোববার (৫ জুলাই) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের উদ্বোধন করেন। পরে রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এরপর রাষ্ট্রদূত উপজেলার আলুরডাঙ্গা আদিবাসী গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তাকে স্বাগত জানান।
দুপুরে তিনি থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যের চিকিৎসাসেবাবিষয়ক মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত দিনাজপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার একটি ফুটবল ম্যাচ প্রসঙ্গেও সংক্ষিপ্ত মন্তব্য করেন।
এমএম/